বিধানসভায় তৃণমূল বিধায়কের কটাক্ষ, ‘অপদার্থ মন্ত্রী’ বলে আক্রমণ মৎস্যমন্ত্রীকে
Connect with us

রাজনীতি

বিধানসভায় তৃণমূল বিধায়কের কটাক্ষ, ‘অপদার্থ মন্ত্রী’ বলে আক্রমণ মৎস্যমন্ত্রীকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিজের দলের মন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল (TMC) বিধায়ক সমর মুখোপাধ্যায় (Samar Mukherjee)। বিধানসভায় (West Bengal Assembly) মৎস্য দফতর (Fisheries Department) সংক্রান্ত প্রশ্নোত্তর চলাকালীন তিনি রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে (Biplab Roy Chowdhury) আখ্যা দিলেন ‘অপদার্থ মন্ত্রী’ হিসেবে।

রতুয়ার (Ratua) বিধায়ক সমরবাবুর অভিযোগ, “একটার পর একটা মৎস্য সমবায় বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তাঁরা কাজ হারাচ্ছেন। অথচ দফতরের কোনও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।” আর সেই কারণেই ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট বলেন, “এই মন্ত্রী একেবারেই অপদার্থ।”

উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন বিপ্লব রায়চৌধুরীকে। কালোবাজারি এবং মাছের দাম নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, “আড়াই বছর ধরে দফতরে আছেন, কী করেছেন?” সেই সময় মন্ত্রী কিছু বলতে গেলেও মুখ্যমন্ত্রী থামিয়ে দেন।

Advertisement
ads

বিপ্লববাবু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব (Panskura Purba) কেন্দ্রের বিধায়ক। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড মূলত গ্রামীণ অঞ্চলে। মাছচাষ, সমবায় ও বাজারদর নিয়ন্ত্রণে তাঁর ভূমিকা নিয়ে দলের মধ্যেই একাংশের অসন্তোষ এখন প্রকাশ্যে।

এদিনই অন্যদিকে, জোড়াসাঁকোর (Jorasanko) তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা (Vivek Gupta) ‘সমব্যথী’ প্রকল্প নিয়ে প্রশ্ন করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। উত্তরে মন্ত্রী জানান, এখন পর্যন্ত এই প্রকল্পে উপভোক্তা ৪.৮০ লক্ষের বেশি, ব্যয় হয়েছে প্রায় ৯৬ কোটি টাকা। তবে বরাদ্দ বাড়াতে গেলে কেন্দ্রীয় অর্থসাহায্যের প্রয়োজন রয়েছে বলেই জানান তিনি।

Continue Reading
Advertisement