স্বাস্থ্য
সইফের উপর হামলার মামলায় চার্জশিট জমা, জামিনে আপত্তি পুলিশের
ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ আবারও সংবাদের শিরোনামে। বাংলাদেশের বাসিন্দা শরিফুল জানুয়ারিতে মুম্বইয়ের বান্দ্রায় সইফের বাসভবনের সামনে সন্দেহভাজনভাবে ধরা পড়েন। শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। সম্প্রতি তিনি মুম্বইয়ের নিম্ন আদালতে জামিনের আবেদন জানালেও, তার বিরুদ্ধে বিপুল তথ্য-প্রমাণসহ চার্জশিট পেশ করেছে বান্দ্রা পুলিশ।
চার্জশিটে কী কী রয়েছে?
বান্দ্রা থানার তরফে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া হাজার পাতার চার্জশিটে পুলিশের দাবি:
-
সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি ও শরিফুল একই ব্যক্তি, পরীক্ষায় মুখের গড়ন মিলে গিয়েছে।
-
অভিযুক্তের আঙুলের ছাপ ও ফরেনসিক রিপোর্ট ভিডিওর ব্যক্তির সঙ্গে মিলে গিয়েছে।
-
সইফের শরীরে গেঁথে থাকা ছুরির একাংশ শরিফুলের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে।
-
শরিফুল বাংলাদেশি নাগরিক, অথচ অবৈধভাবে ভারতে বসবাস করছেন—এই অভিযোগও চার্জশিটে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কেন বিক্ষোভ? পাল্টা চাকরিহারাদের প্রশ্ন শিক্ষামন্ত্রীর
পুলিশের মতে, অভিযুক্তের পলাতক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। উপরন্তু, এটি অত্যন্ত গুরুতর অপরাধ, তাই জামিন দেওয়া অনুচিত। এর আগে আদালতে শরিফুল বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং গোটা মামলা একটি মনগড়া গল্প। যদি জামিন দেওয়া হয়, তিনি আদালতের নির্দেশ মেনেই চলবেন, এমন আশ্বাসও দিয়েছেন।
শুরু থেকেই এই মামলাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে—
-
সত্যিই কি শরিফুলই হামলাকারী?
-
বাংলাদেশের নাগরিক হয়ে কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন?
-
পুলিশের প্রাথমিক তদন্তে কি ফাঁক ছিল?
উল্লেখ্য, সইফ আলি খান নিজেও প্রথম দিকে শরিফুলের প্রতি সহানুভূতি দেখিয়ে বলেছিলেন, “বেচারা, ওর জীবন আরও বেশি বিপর্যস্ত।” যখন নায়কের এমন সহানুভূতিশীল বার্তা শোনেন শরিফুল এর বাবা তখন সেই একি সুরে তাল মেলান তিনি। তবে বর্তমানে মামলার গতি অন্যদিকে মোড় নিচ্ছে।
