গোপন রেভ পার্টিতে পাক সেনা-রাজনীতিক পরিবারের ৫৫ সদস্য গ্রেফতার
Connect with us

বিশ্বের খবর

গোপন রেভ পার্টিতে পাক সেনা-রাজনীতিক পরিবারের ৫৫ সদস্য গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ লাহোরের অভিজাত কসুর এলাকার এক খামারবাড়িতে গোপনে চলছিল রেভ পার্টি। সোমবার রাতে আচমকাই সেই পার্টিতে হানা দেয় পুলিশ। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ এবং বিভিন্ন ধরনের মাদক। একইসঙ্গে পাক সেনার একাধিক শীর্ষকর্তার পুত্র-কন্যা এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতার সন্তানকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই আসর থেকে মোট ৫৫ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২০ জন মহিলা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্টির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এরপরেই তড়িঘড়ি অভিযান চালানো হয় খামারবাড়িটিতে। তল্লাশির সময় পুলিশ সেখানে প্রচুর মদ, বিভিন্ন প্রকারের মাদক এবং পার্টিতে ব্যবহৃত উচ্চক্ষমতার সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে।

আরও পড়ুনঃ গাজা-গর্জনে বাংলাদেশ: প্রতিবাদে হিংসা, দোষীদের খোঁজে তৎপর প্রশাসন

এই ঘটনায় গোটা পাকিস্তান জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে—এই রকম একটি পার্টি কীভাবে আয়োজিত হল, কারা আয়োজক, আর তাদের বিরুদ্ধে প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ নেবে? পুলিশ জানিয়েছে, আয়োজকদের চিহ্নিত করার কাজ চলছে এবং পার্টি আয়োজনে মদ ও মাদক কোথা থেকে এল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

উল্লেখ্য, পাকিস্তানে সামরিক ও রাজনৈতিক পরিবারগুলোর সামাজিক দায়বদ্ধতা নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠে আসছে। এই ঘটনাটি সেই বিতর্ককে আরও উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement