ইটাহারে জোরদার প্রচার বিজেপি প্রার্থীর
Connect with us

উত্তর দিনাজপুর

ইটাহারে জোরদার প্রচার বিজেপি প্রার্থীর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৭ এপ্রিল : ২২শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বুধবার ভোট প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু।

এদিন তিনি দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি বেশ কিছু এলাকায় পথসভা সহ নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করেন।এদিন বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। কখনও পায়ে হেঁটে আবার কখনও হুড খোলা গাড়ীতে প্রচার করেন এবং প্রচারের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরেন প্রার্থী। শীতেন্দ্র নাথ বর্মণ , রবি দত্ত, শ্যামল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিনের প্রচারে।

Continue Reading
Advertisement