তৃণমূল প্রার্থীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়
Connect with us

জেলার খবর

তৃণমূল প্রার্থীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ দায়ের থানায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ এপ্রিল : বিজেপি নেতা সুনীল মণ্ডলের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ থানায় অভিযোগ দায়ের করলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অভিযোগ জানিয়েছেন কমিশনে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সুনীল মন্ডল।

কাটোয়া থানায় দায়ের অভিযোগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২ মে ভোটের ফল ঘোষণার পর তিনি যাতে কাটোয়া থেকে বেরোতে না পারেন সেজন্য বিজেপি কর্মীদের তাঁকে ঘিরে রাখতে বলেছেন সুনীল মণ্ডল। এতে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। এমনকী এই বক্তব্য প্রচ্ছন্নে প্রাণনাশের হুমকি বলেও দাবি করেছেন তিনি।মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে এক কর্মিসভায় সুনীল মন্ডল বলেন, “যেদিন তৃণমূল হেরে যাবে, ও যদি বুঝতে পারে, আগেই এখান থেকে বেরিয়ে যাবে। ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে। ও যাতে বেরোতে না পারে, তার জন্য আমাদের কর্মীরা প্রাণ দিয়ে দেবে।”এদিকে সুনীল মণ্ডল দাবি করেছেন এরকম কোনও খুনের হুমকি তিনি দেননি। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মিথ্যে অভিযোগ করেছেন। নির্বাচন কমিশন জবাব তলব করলে তিনি সাফ কথা জানিয়ে দেবেন বলে জানিয়েছেন। সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দানের পরেই কাটোয়ার পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে।

রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় , কাটোয়ার তৃণমূল প্রার্থী

সুনীল মন্ডল , বিজেপি নেতা

Continue Reading
Advertisement