বেগম এই বুথে ১০০ পার করতে পারবেন না,ভোট দিয়ে বেরিয়ে মন্তব্য নন্দীগ্রাম বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর
Connect with us

ভোটের খবর

বেগম এই বুথে ১০০ পার করতে পারবেন না,ভোট দিয়ে বেরিয়ে মন্তব্য নন্দীগ্রাম বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১ এপ্রিল : বৃহস্পতিবার সকাল থেকেই টানটান উত্তেজনা নন্দীগ্রামে। শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। এই আসনে মূলত ত্রিমুখী লড়াই। শাসক দলের হয়ে লড়ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার মীনাক্ষি মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ নিজের নতুন ভোটকেন্দ্রে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর ভোটকেন্দ্র ছিলনন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়। তবে সেখানে যাওয়ার রাস্তায় চার চাকা গাড়ি চলে না। তাই এক দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে ভোটকেন্দ্রে পৌঁছোন প্রার্থী। প্রার্থীকে দেখতে এদিন রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। নজয়ের ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দিদি হার গয়া। এই বুথে ১০০ পার করতে পারবেন না বেগম। পরাজয়ের মার্জিন বলা ঠিক নয়। তবে আগেই বলেছিলাম, বিজেপি ৫০ হাজার ভোটে জিতবে। নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক। সকলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক।চেনা মাটির দখল নিতে লড়াই ত্রিমুখী৷ বিগত কয়েকদিন ধরেই নন্দীগ্রামে চলেছে হাইভোল্টেজ সভা। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ছাড়াও এই কেন্দ্রে লড়াই করছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলের নজর রয়েছে তাঁর দিকেও। একুশের নির্বাচনে যে কেন্দ্র নজর কেড়েছে তা হল নন্দীগ্রাম। শুধু ইতিহাস নয়। এবারের যুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারির। আর সেই লড়াইয়ে কে জিতবেন তা আজ ভোট বাক্সে ঠিক করবে জনতা-জনার্দন।

Continue Reading
Advertisement