মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী! উন্নয়ন ও আইনশৃঙ্খলায় কড়া বার্তা
Connect with us

উত্তরবঙ্গ

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী! উন্নয়ন ও আইনশৃঙ্খলায় কড়া বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি (BJP) নেতা-কর্মী ও সমর্থকেরা। ঢাক-ঢোল, পতাকা এবং ‘জয় শ্রী রাম’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা বিমানবন্দর চত্বর। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা (Security) ব্যবস্থা।

বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “২০০৯ সাল থেকে পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ বিজেপিকে সমর্থন করেছে। এবার উন্নয়নের (Development) মাধ্যমে সেই ঋণ শোধ করার পালা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের জন্য যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেগুলি দ্রুত বাস্তবায়িত করা হবে বলেও জানান তিনি।

বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে দার্জিলিং মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে যান মুখ্যমন্ত্রী। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর তিনি রওনা দেন উত্তরকন্যার (Uttarkanya) উদ্দেশ্যে। সেখানে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) হওয়ার কথা রয়েছে। বৈঠকে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসক (DM), পুলিশ আধিকারিক এবং স্থানীয় বিধায়কদের উপস্থিত থাকার কথা।

Advertisement
ads

উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনার পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের রূপরেখা তৈরির ওপর জোর দেন শুভেন্দু। তিনি জানান, প্রতি মাসে একবার করে তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা উত্তরবঙ্গ সফরে আসবেন। পাশাপাশি প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, যাতে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনা যায়।

আইনশৃঙ্খলা (Law and Order) নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “তোলাবাজি, গুন্ডাগিরি কিংবা আইনশৃঙ্খলার অবনতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন আইনের পথেই চলবে।”

Continue Reading
Advertisement