"কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন?" ফলতার সভা থেকে জাহাঙ্গীর খানকে তোপ শুভেন্দুর
Connect with us

ভাইরাল খবর

“কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন?” ফলতার সভা থেকে জাহাঙ্গীর খানকে তোপ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফলতা (Falta) বিধানসভা উপনির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ফলতায় প্রথম রাজনৈতিক সভা থেকেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। একইসঙ্গে নাম না করেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।

সভামঞ্চ থেকে শুভেন্দুর কটাক্ষ, “কোথায় পুষ্পা? দেখা যাচ্ছে না কেন?” তিনি আরও বলেন, “এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, মানবাধিকার কমিশনের (Human Rights Commission) রিপোর্টে ১৯ জন কুখ্যাত অপরাধীর তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল।

বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচারে এসে শুভেন্দু বলেন, “ফলতায় ১ লক্ষ ভোটে জয় নিশ্চিত করতে হবে।” তাঁর বক্তব্যে উঠে আসে ‘পুষ্পা’ (Pushpa) মন্তব্যও। প্রসঙ্গত, নির্বাচনের সময় পুলিশের বিশেষ পর্যবেক্ষক (Special Observer) অনুজ পাল শর্মা জাহাঙ্গির খানের বাড়িতে গেলে তিনি নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, “ঝুকেগা নেহি।”

Advertisement
ads

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফলতায় ভোট হলেও কারচুপির অভিযোগে নির্বাচন কমিশন (Election Commission) ভোট বাতিল করে। এরপর থেকেই রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে এলাকায়। শনিবারের সভা সেই উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement