ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত এলাকা
Connect with us

মালদা

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত এলাকা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ১ মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো মালদার মানিকচক বিধানসভার নুরপুর এলাকা। দুই তৃনমূল কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে সংযুক্ত মোর্চা এবং বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ, শুক্রবার রাতে সংযুক্ত মোর্চা এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে তাদের ওপর হামলা চালায়। দুই তৃণমূল কংগ্রেস কর্মী মহম্মদ এমামুল ও মহম্মদ আমরুদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তারা। পাশাপাশি তাদের বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এবিষয়ে গুরুতর আহত এক তৃণমূল কর্মী জানিয়েছেন, একটা দোকানে বসেছিলাম। বিরোধী দলের এজেন্টরা তখন সেখানে এসে আমাদের কটূক্তি করতে থাকে। তখন প্রতিবাদ করতে গেলে আমাদের বেধড়ক মারধর করতে থাকে তারা। এঘটনায় গুরুতর আহত হয় দুই তৃণমূল কংগ্রেস কর্মী মহম্মদ এমামুল ও মহম্মদ আমরুদ। এঘটনায় জখমদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এদের মধ্যে মহম্মদ এমামুল গুরুতর আহত হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।