বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার বিজেপি মন্ডল সভাপতি
Connect with us

মালদা

বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার বিজেপি মন্ডল সভাপতি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১ মে : মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলির ঘটনায় গ্রেপ্তার করা হল বিজেপির গ্রামীণ মন্ডল সভাপতিকে।উল্লেখ্য গত ১৮ এপ্রিল প্রচার সেরে ফেরার সময় সাহাপুর্র ঝন্টুমোড় এলাকায় দলীয় কার্যালয়ে বসে কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন বিজেপি প্রার্থী গোপাল সাহা।

ঘটনার তদন্তে নেমে মালদা থানার পুলিশ ৬জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ করে সাহেব ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেএই ঘটনার নেপথ্যে বিজেপি নেতা নিতাই মন্ডলের বিষয়ে জানতে পারে পুলিশ।নিতাই মন্ডলের প্ররোচনায় তারা বিজেপি প্রার্থীর ওপর গুলি চালায় বলে জেরায় জানিয়েছে সাহেব ঘোষ।সে পুলিশকে আরো জানিয়েছে, নিতাই মন্ডল টাকা দিয়ে গোপাল সাহাকে খুনের সুপারি দেয় বিট্টু চৌধুরীকে। তার কথাতেই কালিয়াচক থানার শাহবাজ পুরের যুবক গোপাল সাহার ওপর গুলি চালায় বলে পুলিশের কাছে স্বীকার করে সাহেব। এরপরেই শুক্রবার রাতে নিতাই মন্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।শনিবার ধৃত নিতাই মন্ডল সহ মোট ৮ জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানান, আইন আইনের পথেই চলবে। এই ঘটনায় প্রকৃতদোষীর কঠোর শাস্তি দাবী করেছেন তিনি। যদিও গুলি চালানোর ঘটনায় তিনি জড়িত নন। তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবী করেছেন বিজেপি নেতা নিতাই মন্ডল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

Continue Reading
Advertisement ads