ভাইরাল খবর
ভোটবঙ্গে হিংসার বলি আরও এক! নন্দীগ্রামে সক্রিয় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামে এক সক্রিয় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের (Lynch) অভিযোগ উঠল। মৃতের নাম শক্তিপদ দাস (৬৫), এলাকায় তিনি ‘ফড়িং’ নামেই পরিচিত ছিলেন। এই ঘটনায় অভিযোগের তির (Allegation) সরাসরি বিজেপির দিকে উঠলেও গেরুয়া শিবির তা অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কাজে বেরিয়েছিলেন শক্তিপদবাবু। সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে তাঁকে রাস্তায় রক্তাক্ত ও সংজ্ঞহীন (Unconscious) অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন (Injury marks) ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Super Speciality Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা (Miscreants) শক্তিপদবাবুকে তৃণমূলের মিছিলে না যাওয়ার জন্য হুমকি (Threat) দিয়েছিল। এদিন সকালে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের মনোনয়ন (Nomination) জমা দেওয়ার কর্মসূচিতে শামিল হওয়ার কথা ছিল তাঁর। সেই আক্রোশ থেকেই তাঁকে আক্রমণ করা হয়েছে বলে দাবি পরিবারের। এর আগে রায়দিঘিতে এক বিজেপি কর্মী এবং কলকাতায় এক তৃণমূল কর্মীকে খুনের পর নন্দীগ্রামের এই ঘটনা ভোটবঙ্গে হিংসার আবহকে আরও উসকে দিল।


