বাড়ির পাশেই রক্তাক্ত হামলা, নিহত সক্রিয় তৃণমূল কর্মী
Connect with us

খুন

বাড়ির পাশেই রক্তাক্ত হামলা, নিহত সক্রিয় তৃণমূল কর্মী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বহরমপুরে (Behrampore) রাতদুপুরে ঘটে গেল শিহরণ জাগানো হত্যাকাণ্ড। নিজের বাড়ির পাশেই অতর্কিত চাকুর (Knife Attack) কোপে খুন হলেন তৃণমূলের সক্রিয় কর্মী হায়াতুল্লাহ শেখ (Hayatullah Sheikh)। বয়স ৪৮ বছর। শুক্রবার রাতে হরিহরপাড়া সংলগ্ন কুমরাদহ ঘাটের (Kumradaha Ghat) কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রের দাবি। পেটে একাধিক কোপ পড়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ (Murshidabad Medical College) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত হায়াতুল্লাহ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের (Aijuddin Mondal) শ্যালক বলে জানা গিয়েছে। আইজুদ্দিনের অভিযোগ—এই হামলার পিছনে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। যদিও কংগ্রেস (Congress) এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

ঘটনার পর গোটা এলাকা থমথমে হয়ে ওঠে। বহরমপুর থানার পুলিশ (Behrampore Police) তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
ads

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি বহরমপুরে রাজনৈতিক সমীকরণ পাল্টেছে। একসময়ে কংগ্রেসের অদম্য ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্র এবার লোকসভা ভোটে তৃণমূল দখলে নেয়। কংগ্রেসের ৭ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে জয় পান ইউসুফ পাঠান (Yusuf Pathan)। শাসকদলের বক্তব্য—এই পরিস্থিতিতে তৃণমূলকে দুর্বল করতে পরিকল্পিতভাবেই হামলা ঘটানো হয়েছে।

এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে—হায়াতুল্লাহর খুন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, নাকি কোনও ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত।