রবীন্দ্রনাথের পর ইতিহাস গড়তে পারেন অমিতাভ, সাহিত্যে নোবেলের ঘোষণা আজ
Connect with us

দেশের খবর

রবীন্দ্রনাথের পর ইতিহাস গড়তে পারেন অমিতাভ, সাহিত্যে নোবেলের ঘোষণা আজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাহিত্যে (Literature) নোবেল পুরস্কার (Nobel Prize) ঘোষণা হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে— কে পাচ্ছেন ২০২৫ সালের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার? আর এই জল্পনার কেন্দ্রে উঠে এসেছেন এক বাঙালি সাহিত্যিক, অমিতাভ ঘোষ (Amitav Ghosh)

বিভিন্ন সমীক্ষা ও বুকমেকারদের তালিকা অনুযায়ী, এবারের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন অমিতাভ ঘোষ। আন্তর্জাতিক বুকমেকার সাইট “নাইসারঅডস (NicerOdds)”-এর সর্বশেষ তালিকায় তাঁর নাম রয়েছে একেবারে শীর্ষে।

তালিকায় অমিতাভ ঘোষের পরেই রয়েছেন জাপানি সাহিত্যিক হারুকি মুরাকামি (Haruki Murakami), ব্রিটিশ-আমেরিকান লেখক সলমন রুশদি (Salman Rushdie), কানাডার কবি অ্যান কারসন (Anne Carson) এবং অ্যান্টিগায় জন্ম নেওয়া সাহিত্যিক জ্যামাইকা কিনকেইড (Jamaica Kincaid)

এছাড়াও আলোচনায় রয়েছেন মার্গারেট অ্যাটউড (Margaret Atwood), রাশিয়ার লিউদমিলা উলিটস্কায়া (Lyudmila Ulitskaya) এবং গ্রিসের এরসি সোতিরোপোলস (Ersi Sotiropoulos)

Advertisement
ads

আলোচনায় রয়েছে চিনের লেখিকা কান শুয়ে (Can Xue) এবং হাঙ্গেরির লাসজলো ক্রাসনাহরকাই (László Krasznahorkai)-এর নামও। স্প্যানিশ ভাষার সাহিত্যিকদের মধ্যে সম্ভাব্য নাম হল ক্রিস্তিনা রিভেরা গারজা (Cristina Rivera Garza)এনরিক ভিলা-মাতাস (Enrique Vila-Matas)

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছরই সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানে ভাষা ও ভৌগোলিক ভারসাম্য (Linguistic and Geopolitical Balance) বড় ভূমিকা রাখে। সে হিসেবে এ বছর এগিয়ে থাকতে পারেন সিরিয়ার কবি আদোনিস (Adonis)

যদি সত্যিই অমিতাভ ঘোষ এ পুরস্কার পান, তাহলে তিনি হবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় ভারতীয় তথা বাঙালি সাহিত্যিক, যাঁর হাতে উঠবে নোবেলের সোনালি পদক।

সুইডিশ অ্যাকাডেমির (Swedish Academy) তরফে জানানো হয়েছে, সাহিত্যের মানই নোবেল নির্বাচনের একমাত্র মাপকাঠি। ৬ সদস্যের জুরি বোর্ড, যার সভাপতি আন্ডার্স ওলসন (Anders Olsson), দীর্ঘ তিন মাস ধরে মনোনীত সাহিত্যিকদের রচনা মূল্যায়ন করেছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার (Thursday) জানা যাবে, কে পাচ্ছেন ২০২৫ সালের সাহিত্য নোবেল।

Advertisement
ads
Continue Reading
Advertisement