ভোটাদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের
Connect with us

মালদা

ভোটাদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রতুয়া , ২৬ এপ্রিল : ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সামসি অঞ্চলের পিন্ডল তলায় প্রায় দশটি পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তাদের দাবি এলাকার সাধারণ মানুষ এবং বিরোধী দলের সমর্থকদের বুথে আসতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সামসি অঞ্চলের পিন্ডলতলায় ১৪৮ নম্বর বুথের প্রায় দশটি পরিবারকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি দিনভর তাদের গৃহবন্দি করে রাখার অভিযোগ। বিরোধী দলকে ভোট দেওয়া যাবে না এই ফতোয়া জারি করে আটকে রাখা হয় এই সমস্ত গ্রামবাসীদের। সকাল থেকেই ভোটারদের সকলেরই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সকলেই ক্যামেরার সামনে জানান, তারা ভোট দিতে চান। কিন্তু প্রাণভয়ে ভীত এই সমস্ত মানুষেরা। বেশ কয়েকবার ভোট দিতে যাওয়ার চেষ্টা করলেও দুষ্কৃতীরা আবার তাদের ঘরে ফিরে যেতে বাধ্য করে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকেও জানিয়েও ফল মেলেনি। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।