সকাল থেকেই ভোটগ্রহণ চলছে মানিকচক বিধানসভা কেন্দ্রে, বুথগুলিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা
Connect with us

মালদা

সকাল থেকেই ভোটগ্রহণ চলছে মানিকচক বিধানসভা কেন্দ্রে, বুথগুলিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ এপ্রিল : অষ্টম দফার নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে মানিকচক বিধানসভা কেন্দ্রে। করোনা বিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে ভোটারদের।

সামাজিক দূরত্ববিধি মেনে ভোটাররা উপস্থিত হন। সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ পর্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে বুথগুলিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাশাপাশি এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন মানিকচক বিধানসভায় বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল। মানিকচক বিধানসভার ১০৮ নম্বর ব্রজলালটোলা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও ভোটাধিকার প্রয়োগ করলেন। এদিন মানিকচক বিধানসভায় বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল জানিয়েছেন, মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে মানিকচকে। মানুষেরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ভোট দিচ্ছেন। করোনা আবহে আতঙ্কিত সাধারণ মানুষ। করোনা আবহে এতো সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশনকে। কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছিলো। মানিকচক বিধানসভার সাধারণ মানুষ বিজেপির পাশে আছে।