ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে
Connect with us

উত্তর দিনাজপুর

ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

Dipa Chakraborty

Published

on

ডালখোলা, ২৪ জুলাই : এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডালখোলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পুকুরচালা এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম ভগিরথ মন্ডল। ভগীরথ মন্ডলের বাড়িতে তার পোল্ট্রি ফার্ম রয়েছে।

প্রতিবেশীরা জানায় প্রতিদিনের মত ভগীরথ তার পোল্ট্রি ফার্ম এ মুরগির খাওয়ার দিয়ে ঘরে আসে। শুক্রবার রাতে ঘরে আসতেই তিনি ঘরে এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। সেই সময় ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে আঘাত করে ওই দুষ্কৃতী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ওই ব্যবসায়ীর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তড়িঘড়ি ওই ব্যবসায়ীর চিকিৎসার জন্য প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে ওই ব্যবসায়ীকে খুনের চেষ্টা করলো ওই দুষ্কৃতী সে নিয়ে রহস্যের দানা বেঁধেছে এলাকাবাসীর মধ্যে। এব্যাপারে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর গোপাল রায় বলেন, এধরণের ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই ঘটনার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা স্থানীয়রা ঘটনার সঠিক তদন্তের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় যে বা যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে। যদিও এব্যাপারে ডালখোলা পুলিশ মহকুমার আধিকারিক সৌম্যানন্দ সরকার গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও খবর পড়ুন : গরু পাচার চক্রে অভিযুক্ত বিনয় মিশ্র এর মা বাবা কে তলব করল সিবিআই