রাজ্যের খবর
যাদবপুরে ভয়ংকর কাণ্ড! বাবার ধাক্কায় বারান্দা থেকে পড়ে গুরুতর আহত কিশোরী
ডিজিটাল ডেস্কঃ যাদবপুরের আনন্দপল্লিতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। শনিবার দুপুরে নিজের ১৫ বছর বয়সি কন্যাকে তিন তলার বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন বাবা! স্থানীয়রা আহত কিশোরীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশীদের অভিযোগ, চিন্ময় গোপ নামের ওই ব্যক্তি হঠাৎ করেই মেয়েকে বারান্দা থেকে ঠেলে দেন। তীব্র শব্দ শুনে ছুটে এসে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে কিশোরী। ঘটনার পরেই পুলিশকে খবর দেওয়া হয়।
আরও পড়ুনঃভারতের চেনা পিচে রবিবার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল
অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ চিন্ময় গোপকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই ভয়ঙ্কর কাজ করলেন, তা এখনও স্পষ্ট নয়।নাবালিকার অবস্থা আশঙ্কাজনক থাকায় তার বয়ান নেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি, ধৃত চিন্ময়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
