বিহারে গভীর রাতে এনকাউন্টার, আহত তিন এসটিএফ জওয়ান
Connect with us

ভাইরাল খবর

বিহারে গভীর রাতে এনকাউন্টার, আহত তিন এসটিএফ জওয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুনরায় এনকাউন্টারের ঘটনায় শিরোনামে উঠে এলো বিহার। আরারিয়া জেলার নরপতগঞ্জ এলাকায় গভীর রাতে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দুষ্কৃতীদের মধ্যে তীব্র গুলির লড়াই হয়। এই সংঘর্ষে তিনজন এসটিএফ জওয়ান আহত হয়েছেন, পাশাপাশি এক দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাত প্রায় ২টার দিকে নরপতগঞ্জ থানার কাছে একটি খালের পাশে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয়। পুলিশ যখন সন্দেহভাজন অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছিল, তখন তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়, যার ফলে এক দুষ্কৃতী গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃস্বামীর হাতে ব্যক্তিগত মুহূর্তের অপব্যবহার, আইনি পথে স্ত্রী

পুলিশের গুলিতে আহত দুষ্কৃতীর নাম চুনমুন ঝা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের মতে, এই চুনমুন ঝা বিহারের পূর্ণিয়া ও আরার এলাকায় ঘটে যাওয়া তনিষ্ক জুয়েলারি শো-রুম ডাকাতির মূল চক্রীদের একজন ছিল।

Advertisement
ads

এনকাউন্টারের পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আরারিয়ার পুলিশ সুপার (এসপি) অঞ্জনি কুমার সিং নিশ্চিত করেছেন যে, অপরাধী দলটিকে ধরতে আগে থেকেই অভিযান চলছিল। আরও সন্দেহ করা হচ্ছে, এই চক্রটি একাধিক ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, এনকাউন্টারের সময় এক দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়, তবে অপরাধ চক্রের বাকি সদস্যদের ধরতে বড়সড় অভিযান চলছে। অতি শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।