ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়
Connect with us

রায়গঞ্জ

ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ ফেব্রুয়ারি : দাম্পত্য কলহের জেরে নিজের চার বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে রায়গঞ্জ থানার ঝিটকিয়া গ্রামে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা নাস্তার আলী। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ঝিটকিয়া গ্রামের বাসিন্দা নাস্তার আলীর সঙ্গে আট বছর আগে বিয়ে হয়েছিল গোতবাড়ি গ্রামের বাসিন্দা পারুল খাতুনের। বর্তমানে তাদের দুই সন্তানরয়েছে। নাস্তার আলী দিন মজুরীর কাজ করে সংসার চালান। তবে মাঝেমধ্যেই শ্বশুড় বাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীর উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করত বলে অভিযোগ। বুধবার অধিকরাতে স্ত্রীর সংগে এনিয়ে গন্ডগোল হয় নাস্তারের। অভিযোগ সে সময় সামনে থাকা চারবছরের ছেলেকে গুলি করে খুন করে সে। মৃত শিশুর আত্মীয় সামসুদ্দিন আহমেদ জানান, অভাবের সংসারে চুরি ছিনতাই করে অর্থ উপার্জন করত নাস্তার।সেই কাজ করতেই বে আইনি অস্ত্র সংগ্রহ করে। এই বে আইনি অস্ত্র দিয়েই ছেলেকে মাথায় গুলি করে।রক্তাক্ত অবস্থায় চার বছরের শিশু সন্তান সাহিলকে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।খবর পেয়ে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত নাস্তার আলী ঘটনার পর থেকেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।