রায়গঞ্জে লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জে লরির ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৩ ফেব্রুয়ারি : লরির ধাক্কায় মৃত্যু হল এক হাইস্কুল শিক্ষকের। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উত্তর রামপুর এলাকায়। জানা গেছে মৃত শিক্ষকের নাম মন্টু চন্দ্র বর্মন (৪৪)। তার বাড়ি রামপুর এলাকায়। তিনি রামপুর ইন্দিরা মোহন উচ্চবিদ্যাপীঠের ভোকেশনাল বিষয়ের শিক্ষক ছিলেন।

শনিবার মৃতদেহের ময়না তদন্ত হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে। রামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মলয় সরকার বলেন, মেয়েকে স্কুলে রেখে বাড়ি ফেরার সময় উত্তর রামপুর এলাকায় একটি লরির সঙ্গে ধাক্কা লাগে তার। গুরুতর আহত অবস্থায় প্রথমে মহারাজা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ উত্তর রামপুরে রাস্তায় একটি বাঁক রয়েছে। সেখানেই কাঠ বোঝাই ওই লরির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, রামপুর এলাকাটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। বেপরোয়া গতিতে চলাচল করছে লরিগুলি। এতে করে সেখানে প্রায়দিনই দুর্ঘটনা ঘটে চলেছে৷ এব্যাপারে দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হবে।