তিন বছরে ২৭ হাজার আমেরিকান চাকরি হারিয়েছেন বিদেশিদের কারণে, কঠোর অবস্থানে ট্রাম্প
Connect with us

বিশ্বের খবর

তিন বছরে ২৭ হাজার আমেরিকান চাকরি হারিয়েছেন বিদেশিদের কারণে, কঠোর অবস্থানে ট্রাম্প

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিদেশিদের কারণে আমেরিকান নাগরিকদের কর্মসংস্থান (Employment) ক্ষতিগ্রস্ত হচ্ছে—এই অভিযোগকে সামনে রেখে কড়া অবস্থান নিল হোয়াইট হাউস (White House)। রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গত তিন বছরে অন্তত ২৭ হাজার মার্কিন নাগরিক চাকরি (Job) হারিয়েছেন এইচ-১বি (H-1B) ভিসার মাধ্যমে নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের কারণে।

হোয়াইট হাউসের প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে, ২০০৩ সালে আমেরিকায় এইচ-১বি ভিসাধারী তথ্যপ্রযুক্তি (IT) কর্মীর সংখ্যা ছিল ৩২ শতাংশ। বর্তমানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৫ শতাংশে। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশিদের আগমনে দেশের ‘ঘরের লোকের’ চাকরি চলে যাচ্ছে।

একটি বিশাল আইটি সংস্থার উদাহরণ টেনে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২২ সালের পর থেকে ওই সংস্থা একাই ছাঁটাই করেছে প্রায় ২৭ হাজার মার্কিন কর্মীকে। অথচ সেই সময়েই তারা নতুন করে ২৫,০৭৫টি এইচ-১বি ভিসার আবেদন অনুমোদন করেছে।

অন্য একটি সংস্থা ২০২৫ অর্থবর্ষে পেয়েছে ৫,১৮৯টি এইচ-১বি ভিসা, আর ছাঁটাই করেছে ১৬ হাজার মার্কিন নাগরিককে। এই ধরনের প্রবণতাকে রুখতেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

Advertisement
ads

হোয়াইট হাউস ঘোষণা করেছে, এবার থেকে প্রতিটি এইচ-১বি ভিসার জন্য সংস্থাগুলিকে এককালীন ১ লক্ষ ডলার (প্রায় ₹৮৮ লক্ষ টাকা) করে ফি দিতে হবে সরকারকে। এই নীতিতে যেমন খুশি আমেরিকার ‘ভূমিপুত্র’রা (Native-born Americans), তেমনই বিপাকে পড়েছেন বিদেশে কর্মরত ভারতীয়রাও।

বিশেষত যেহেতু এইচ-১বি ভিসার সবচেয়ে বড় অংশীদার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা, তাই এই নতুন নিয়ম তাদের উপরই সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, “রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত বছর বাইডেন প্রশাসনের সময়ে যা ঘটেছিল, এখন তা আর হচ্ছে না। এখন দেশের ‘ঘরের মানুষ’ চাকরির সুযোগ পাচ্ছেন।”

Advertisement
ads