বিশ্বের খবর
ওয়াশিংটনে দ্বিতীয়বার খুনের চেষ্টা? ডোনাল্ড ট্রাম্পের পর এবার নিশানায় কি জেডি ভ্যান্স?
ডিজিটাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস (White House)-এর অদূরে গুলির (Shooting) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরে (Indian Time) ন্যাশনাল মল (National Mall) সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা গুলি চালাতে শুরু করে। জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগেই ওই রাস্তা দিয়ে কনভয়ে (Convoy) করে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে জল্পনা তৈরি হয়েছে—এটি কি নিছক ঘটনা, নাকি কোনও খুনের ষড়যন্ত্র (Assassination Plot)?
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী শুধু এলোপাথাড়ি গুলি চালানই নয়, পুলিশকে লক্ষ্য করেও গুলি (Gunfire) ছোড়ে। পালটা জবাব দেয় পুলিশ (Police Response)। সংঘর্ষে অভিযুক্ত আহত হন এবং তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় বা বর্তমান শারীরিক অবস্থা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পর গোটা এলাকা ‘লকডাউন’ (Lockdown) করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা (Security) আরও জোরদার করা হয়েছে। কীভাবে এত সুরক্ষিত এলাকায় এই হামলা সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প-কে লক্ষ্য করে ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে গুলি চালানোর চেষ্টা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বন্দুকবাজের হামলা মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে চাপে ফেলেছে। তদন্তকারীরা এখনও খুনের ষড়যন্ত্র নিয়ে মুখ না খুললেও, ঘটনাটি ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে (International Community)।


