চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত ২২ আহত অনেকে
Connect with us

দুর্ঘটনা

চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত ২২ আহত অনেকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ রেল দুর্ঘটনায় (Train Accident) কেঁপে উঠল থাইল্যান্ড (Thailand)। বুধবার সাতসকালে চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল একটি ভারী কনস্ট্রাকশন ক্রেন (Construction Crane)। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং আহত কমপক্ষে ৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজন যাত্রী।

দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক (Bangkok) থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা (Nakhon Ratchasima) প্রদেশের শিখিও (Sikhio) জেলায়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ব্যাঙ্কক থেকে উবোন রাতচাথানি (Ubon Ratchathani) প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি।

সেই সময় শিখিও এলাকায় একটি এলিভেটেড রেল প্রকল্পের (Elevated Rail Project) নির্মাণকাজ চলছিল। আচমকাই রেললাইনের উপর ভেঙে পড়ে বিশাল ক্রেনটি। পাশের লাইন দিয়ে যাওয়ার সময় ক্রেনের ধাক্কায় ট্রেনটি লাইনচ্যুত (Derailed) হয়ে উলটে যায়। দুর্ঘটনার পরই ট্রেনের একাধিক বগিতে আগুন (Fire) ধরে যায়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উলটে যাওয়া বগির মধ্যে আটকে পড়েন বহু যাত্রী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও উদ্ধারকারী দল (Rescue Team)। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ। থাইল্যান্ড সরকারের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী (Transport Minister) ফিফাত রাচাকিটপ্রাকান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের (Investigation) নির্দেশ দেওয়া হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।

Advertisement
ads