দুর্ঘটনা
প্লাইউডের দোকানে আগুন থেকে ছড়াল আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে গেল এলাকা
ডিজিটাল ডেস্কঃ কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটে (B.B. Ganguly Street) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে (Wednesday Morning) প্রথমে একটি প্লাইউডের দোকানে (Plywood Shop) আগুন লাগে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, জোরালো উত্তুরে হাওয়ার (Strong Wind) কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ঘটনাস্থলটি অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ (Densely Populated Area) হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দারা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির (Huge Loss) আশঙ্কা করছেন।
জানা গিয়েছে, যে দোকানে প্রথম আগুন লাগে সেখানে একাধিক আসবাবপত্র (Furniture) এবং দাহ্য সামগ্রী (Inflammable Materials) মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
চিন্তা বাড়াচ্ছে এলাকায় ছড়িয়ে থাকা বিদ্যুতের তার (Electric Wires)। ঘিঞ্জি এলাকায় বিদ্যুতের তারে আগুন লেগে গেলে বড়সড় বিপত্তি (Major Accident) ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু দোকান নয়, আশেপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর (Fire Brigade) ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের (Casualty) খবর পাওয়া যায়নি।
