কালিয়াগঞ্জে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৬ এপ্রিল : উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপির প্রার্থীর সমর্থনে জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার সভাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে বিজেপির কর্মীরা সমর্থকদের মধ্যে।

মঙ্গলবার কালিয়াগঞ্জে সভাস্থল ঘুরে দেখেন বিজেপির নেতা কর্মীরা। জানা গেছে বুধবার সাড়ে তিনটে নাগাদ তার হেলিকপ্টার ল্যান্ড করবে সভাস্থলের কাছে বলে বিজেপি নেতা কর্মীরা। সভায় প্রচুর জনসমাগম হবে বলে আশা করছেন তারা। উল্লেখ্য গত লোকসভা ভোটে রায়গঞ্জের কাশিবাটি এলাকাতে তার সভা করার কথা ছিল কিন্তু সভার মাঠে জল ফেলে দেওয়ায় শেষমেশ তার সভা বাতিল হয়ে যায়। এবারে বিধানসভা ভোটে বিজেপির কট্টর হিন্দুবাদী মুখ যোগী আদিত্যনাথের জনসভাকে ঘিরে কালিয়াগঞ্জ বিধানসভা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। যদিও তা সম্ভব হবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা পর্যন্ত।

Continue Reading
Advertisement