মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগ বৈঠকে ডেকেছে কেন্দ্র, অনুপস্থিত তিন বিরোধী মুখ্যমন্ত্রী
Connect with us

দেশের খবর

মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগ বৈঠকে ডেকেছে কেন্দ্র, অনুপস্থিত তিন বিরোধী মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন দিল্লিতে (New Delhi) শনিবার অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগ (Niti Aayog) আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উল্লেখযোগ্যভাবে, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর এই প্রথমবার সরাসরি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে, এই সামরিক অভিযানের বিষয়ে রাজ্যপালদের পাশাপাশি মুখ্যমন্ত্রীদেরও অবহিত করতে পারেন মোদী।

তবে বৈঠকের মূল আলোচ্য ‘বিকশিত ভারত ২০৪৭’ (Viksit Bharat 2047) পরিকল্পনা। ভারতের স্বাধীনতার শতবর্ষপূর্তিকে সামনে রেখে রাজ্যগুলিকে উন্নয়নের স্পষ্ট রূপরেখা প্রদানই কেন্দ্রের লক্ষ্য। সেই অনুযায়ী, শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন রাজ্যের জন্য লক্ষ্য নির্ধারণ ও রূপরেখা তুলে ধরবেন।

একইসঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী (Bangladeshi infiltrators) সমস্যা ও বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে ৩০ দিনের মধ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর এই বৈঠকে সেই প্রসঙ্গটিও উঠে আসতে পারে।

তবে এই বৈঠকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠকে অংশ নিচ্ছেন না বলে নবান্ন সূত্রে জানা গেছে, যদিও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। পূর্ববর্তী বৈঠকে তাঁকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই ঘটনার প্রতিবাদে ভবিষ্যতে বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Advertisement
ads

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও (Siddaramaiah) এই বৈঠকে উপস্থিত থাকবেন না। কেরলে বিধানসভা ভোট ঘনিয়ে এসেছে, আর কেন্দ্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ উড়িয়ে দেওয়ার কৌশল হিসেবেই হয়তো পিনারাই নিজে বৈঠকে থাকছেন না, তবে কেরলের আমলারা অফিসার স্তরের আলোচনায় অংশ নেবেন। অপরদিকে, কর্নাটকের কংগ্রেস সরকার কেন্দ্রের বিরুদ্ধে অর্থনৈতিক বঞ্চনার অভিযোগ তুলেই এই বৈঠক থেকে মুখ ফিরিয়েছেন।

তবে কংগ্রেস-শাসিত তেলেঙ্গানা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা (CM of Telangana and Himachal Pradesh) উপস্থিত থাকছেন বলে জানা গেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy) ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন, এবং ২০১৮ সালের পর এই প্রথম কোনও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এই বৈঠকে অংশ নিচ্ছেন। পাশাপাশি, কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে থাকা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন (MK Stalin)–ও এবার বৈঠকে অংশ নিচ্ছেন।

এই বৈঠক রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, কারণ কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, বিশেষ করে অবিজেপি মুখ্যমন্ত্রীদের অংশগ্রহণ বা বর্জনের মাধ্যমে পরবর্তী রাজনৈতিক অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে উঠতে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement