ইডি তল্লাশির মাঝেই আই-প্যাক অফিসে মুখ্যমন্ত্রী! ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার
Connect with us

রাজনীতি

ইডি তল্লাশির মাঝেই আই-প্যাক অফিসে মুখ্যমন্ত্রী! ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আই-প্যাক (IPAC) কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) লাইডন স্ট্রিটের বাড়িতে ইডি (ED) তল্লাশির পর এবার সংস্থার সল্টলেকের দপ্তরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি (DGP) রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। আই-প্যাক অফিস (IPAC Kolkata Office) থেকে একগুচ্ছ ফাইল নামিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায় (High Security)। মোতায়েন করা হয় কলকাতা পুলিশ, র‍্যাফ (RAF) ও আধাসেনা বাহিনী।

বৃহস্পতিবার সকালে পুরনো কয়লা পাচার মামলা (Coal Smuggling Case) সংক্রান্ত তদন্তে দিল্লি থেকে আসা ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়ি ও আই-প্যাক অফিসে তল্লাশি শুরু করেন। দুপুর ১২টার পর আচমকা প্রতীকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে একটি সবুজ রঙের ফাইল ও হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসে তিনি সোজা সল্টলেকের আই-প্যাক দপ্তরে যান। দুপুর ১২টা ৪৪ মিনিট নাগাদ আবাসনের ১১ তলায় অফিসে প্রবেশ করেন তিনি। দীর্ঘক্ষণ ভিতরে থাকার পর অফিস থেকে আরও ফাইল নামিয়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়।

প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও ইডির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে মমতার অভিযোগ, তৃণমূলের (TMC) গোপন নথি ও প্রার্থী তালিকা চুরি করতেই এই অভিযান। তাঁর দাবি, “এই ফাইলগুলি আমার দলের। আমি সেগুলি নিয়ে যাচ্ছি।” এসআইআর (SIR) ইস্যুতেও কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি।

এদিকে পরিস্থিতি সামাল দিতে আরও কেন্দ্রীয় বাহিনী চেয়েছে ইডি। ইডি বা আই-প্যাকের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement