“আপনি তো সবার স্বামী নন, আগে নিজের স্ত্রীকে সিঁদুর দিন”— মমতার কটাক্ষের পর ভাইরাল মোদীর স্ত্রী!
Connect with us

ভাইরাল খবর

“আপনি তো সবার স্বামী নন, আগে নিজের স্ত্রীকে সিঁদুর দিন”— মমতার কটাক্ষের পর ভাইরাল মোদীর স্ত্রী!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানে পাকিস্তানের ঘাঁটি ধ্বংস করার পর কেটে গেছে প্রায় তিন সপ্তাহ। তবুও, জনমানসে এই অভিযানের গৌরব এবং বীরত্বের ছাপ এখনও স্পষ্ট। ভারতীয় সেনার এই অভিযান জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছেই। কিন্তু সমান্তরালভাবে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ উঠেছে, কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP) এই অভিযানের জাতীয় গৌরবকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে।

ঠিক এই আবহেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তাঁর বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল ‘অপারেশন সিঁদুর’। সেনার বীরত্বের কথা বলার পাশাপাশি, এই অপারেশনের প্রতীকি রূপক ব্যবহার করে মোদী আত্মপ্রচার চালাচ্ছেন— এমনই অভিযোগ বিরোধী শিবিরের।

এর পরেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক সাংবাদিক বৈঠকে মোদীর উদ্দেশে ব্যক্তিগত কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “অপারেশন সিঁদুর নিয়ে আমি কিছু বলব না। প্রতিটি মহিলার কাছে সিঁদুর সম্মানের প্রতীক। তাঁরা স্বামীর কাছ থেকে সেটা পান। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আগে আপনার স্ত্রীকে তো সিঁদুর দিন।” এরপর নিজেই সংযম ফিরে পেয়ে বলেন, “আমি দুঃখিত। এসব আমার বলা উচিত নয়। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে।”

মমতার এই মন্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এক পুরনো ছবি, যেখানে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন মোদীর (Jashodaben Modi) সঙ্গে। ছবিতে দুইজনের মধ্যে সৌজন্যমূলক হাসি ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়। সেই ছবি শেয়ার করে অনেকে লিখেছেন, “নিজস্ব অপারেশন সিঁদুর চালালেন দিদি!”— স্পষ্টতই কটাক্ষ মোদীর উদ্দেশে।

Advertisement
ads

এছাড়াও মমতা বলেন, “এক সময় মোদী বলতেন তিনি চাওয়ালা ছিলেন, এখন বলছেন সিঁদুর বিক্রি করবেন। সিঁদুর তো এইভাবে বিক্রি হয় না। বাংলার মা-বোনেরা সম্মানের সঙ্গে বাঁচেন, উত্তরপ্রদেশ বা গুজরাতে কি সেটা হয়?”— এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Advertisement
ads

মোদীর ব্যক্তিগত জীবন, বিশেষ করে স্ত্রী যশোদাবেনকে নিয়ে বহুদিন ধরেই নানা প্রশ্ন ঘুরে বেড়ায় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। সেই বিতর্কের সুর ধরেই এবার মমতার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে এই রাজনৈতিক বাকযুদ্ধে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনা তুঙ্গে।

Continue Reading
Advertisement