উত্তর দিনাজপুর
জোর কদমে প্রচারে ইটাহার বিধানসভার বিজেপি প্রার্থী
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৬ এপ্রিল : ২২শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ষষ্ঠ দফা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছেন ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। মঙ্গলবার ইটাহার ব্লকের সুরুন ও গুলন্দর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার পাশাপাশি এলাকায় ছোটছোট সভা করেন প্রার্থী।
এদিন বিজেপির পথ সভায় বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। এদিন ভোট প্রচারে বেড়িয়ে কখনও পায়ে হেঁটে আবার কখনও হুড খোলা গাড়ীতে প্রচার করেন তিনি। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করেন প্রার্থী এবং প্রচারের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। শীতেন্দ্র নাথ বর্মন , রবি দত্ত, শ্যামল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের প্রচার কর্মসূচিতে।
