ভোটারদের ইভিএম মেশিনের ব্যবহার শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন গাজোলে
Connect with us

মালদা

ভোটারদের ইভিএম মেশিনের ব্যবহার শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন গাজোলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৬ এপ্রিল : ইতিমধ্যে শুরু হয়েছে একুশের বিধানসভা নির্বাচন। সম্পন্ন হয়েছে তৃতীয় দফা। এখনও বাকি পাঁচ দফা। তাঁর আগে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটদান নিয়ে নতুন ভোটার এবং প্রত্যন্ত এলাকার ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মশালার আয়োজন করা হল গাজোলে।

মঙ্গলবার গাজোল ব্লক দপ্তরের পক্ষ থেকে গাজোলের পান্ডুয়া অঞ্চলে এই কর্মশালার আয়োজন করা হয়। ভোটদান মেশিন যুক্ত এই ভিভিপ্যাট যন্ত্রের কি কাজ, এদিনের কর্মশালায় হাতেকলমে তা দেখানো হয় নতুন ভোটারদের।গাজোল ব্লক ডিএলটি মমতা রায় জানান, নতুন ভোটারদের সুবিধার্থে গাজোলের ১৫টি গ্রাম পঞ্চায়েতেই এই কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালার মাধ্যমে ভোটারদের ভোটদানে সুবিধা হবে বলে জানানো হয় ব্লক দপ্তরের পক্ষ থেকে।