অ্যাম্বাসেডরের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার। শোকের আবহ পরিবারে
Connect with us

মালদা

অ্যাম্বাসেডরের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার। শোকের আবহ পরিবারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৬ এপ্রিল : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলের আলাল অঞ্চলের উত্তরালাল মিয়ার পাগার এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম সাঞ্জলি হেমব্রম। সে আলাল অঞ্চলের উত্তরালাল মিয়ার পাগার এলাকার বাসিন্দা।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ীর পাশে নিজেদের চাষের জমিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সেখান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি অ্যাম্বাসেডর ওই বৃদ্ধাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। এরপর স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের তরফে। যদিও ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ী সহ চালক। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।