করোনা আক্রান্ত তপন বিধানসভার এই দলের প্রার্থী
Connect with us

দক্ষিণ দিনাজপুর

করোনা আক্রান্ত তপন বিধানসভার এই দলের প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, তপন, ৩ এপ্রিল : ফের দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। ভোট পর্বে এরাজ্যেও করোনার গ্রাফ উর্দ্ধমুখি। এই পরিস্থিতিতে যখন বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মুখে মাস্ক পড়ার বার্তা দিচ্ছেন তখন করোনায় আক্রান্ত হওয়ার খবর এল দক্ষিণ দিনাজপুরে।

জেলার তপন বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার বালুরঘাটে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ। তিনি বলেন, কল্পনা কিস্কু এর সর্দি কাশি থাকায় তার কোভিড পরীক্ষা করা হয়। শুক্রবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সাধারণ মানুষের জন্য তিনি এই মুহুর্তে প্রচারে বেরোবেন না। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি প্রার্থী ছাড়াই তৃণমূলের প্রচার চলবে বলে জানান অর্পিতা ঘোষ।