কোভিড পজিটিভ রণবীর কাপুর
Connect with us

বিনোদন

কোভিড পজিটিভ রণবীর কাপুর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : দেশ জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় স্ট্রেন। এবারে কোভিড আক্রান্ত হলেন বলিউড অভিনেতা রণবীর কাপূর। মঙ্গলবার দুপুরে অভিনেতার মা অভিনেত্রী নীতু কপূর এমনটাই জানালেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে।

দিন ইন্সটাগ্রাম পোষ্টে নীতু কাপুর লেখেন, “আপনাদের উদ্বেগ ও শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রণবীরের কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সে ওষুধ খাচ্ছে এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। বাড়িতেই সেল্ফ–কোয়ারেন্টাইনে রয়েছে এবং সে সব ধরনের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলছে।”
কয়েক মাস আগে এক ছবির শুটিংয়ে গিয়ে কোভিড আক্রান্ত হয়েছিলেন নীতু কপূর। এদিন রণবীর কাপুরের কোভিড পজিটিভের খবরে তাঁর দ্রুত আরোগ্য কামনায় নীতু কাপুরের পোস্টে কমেন্ট করা শুরু করেন নেটিজেনরা।