নিভৃতবাস শেষে ৮মাস পর সোশ্যাল সাইটে প্রকাশ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর
Connect with us

বিনোদন

নিভৃতবাস শেষে ৮মাস পর সোশ্যাল সাইটে প্রকাশ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ৮ মাস। এই অভিনেতার মৃত্যুর পর থেকেই সারা দেশের চোখে রাতারাতি খলনায়িকার তকমা পেয়েছিলেন প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় এক মাসের উপর জেলবন্দি ছিলেন রিয়া চক্রবর্তী।

তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন ৩ মাস। অন্যান্য তারকার মত ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন অভিনেত্রী রিয়া।কিন্তু সুশান্তের মৃত্যুর পরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন তারা। অসুস্থ হয়ে পড়েছিল তার মা সন্ধ্যা চক্রবর্তীও। এই দীর্ঘ ৮ মাসে তাঁর কোনও পোস্ট দেখতে পাওয়া যায়নি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পাপারাৎজির ক্যামেরা ছাড়া তাঁকে আর কোথাও দেখতে পাওয়া যায়নি।
নিভৃতবাস থেকে ফেরার জন্য বেছে নিয়েছেন ৮ই মার্চে আন্তর্জাতিক নারী দিবসের দিনটিকে।ইনস্টাগ্রামের সেই ছবিতে দেখা যাচ্ছে, দু’টি হাত একে অপরকে জড়িয়ে রয়েছে।একটি অভিনেত্রী ও অপরটি তার মার। তার এই ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন অনেক সেলিব্রিটিই।

https://www.instagram.com/p/CMJTmXtH86C/?utm_source=ig_web_button_share_sheet