করোনা আক্রান্ত পরিচালক সঞ্জয়লীলা বানসালী, বন্ধ ছবির শুটিং
Connect with us

বিনোদন

করোনা আক্রান্ত পরিচালক সঞ্জয়লীলা বানসালী, বন্ধ ছবির শুটিং

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ মার্চ : রণবীর কাপুরের পর এবারে প্রকাশ্যে এলো পরিচালক সঞ্জয়লীলা বানসালীর কোভিড পজিটিভ হওয়ার খবর। বর্তমানে সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” এর শ্যুটিং সেটেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি।

যার জেরে বন্ধ রয়েছে ছবির শুটিং।পরিচালক করোনা আক্রান্ত হওয়ার পরই গোটা শ্যুটিং ইউনিট করোনা পরীক্ষা করিয়েছেন এবং সেলফ কোয়ারান্টাইনে রয়েছেন। পাশাপাশি অভিনেত্রী আলিয়া ভাটও সেলফ কোয়ারেন্টিনে আছেন।সুত্রের খবর, রণবীরের রিপোর্ট পজিটিভ আসার পরই নিজের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন সঞ্জয়। পজিটিভ আসে রিপোর্টও। ফলে সেলফ কোয়ারান্টাইনে রয়েছেন পরিচালক।

Continue Reading
Advertisement