ভোটকুশলীর কাজ ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিলেন প্রশান্ত কিশোর ভোটকুশলীর কাজ ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিলেন প্রশান্ত কিশোর
Connect with us

Uncategorized

ভোটকুশলীর কাজ ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিলেন প্রশান্ত কিশোর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : ২১ এর বিধানসভা নির্বাচনের পর বাংলার শাসন ভার হাতে পেতে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে বাংলায় গেরুয়া শিবির ক্ষমতায় আসবে বলে বারংবার হুশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

এবারে উল্টো বিজেপিকেই চ্যালেঞ্জ করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, বিজেপি বাংলায় ১০০-এর বেশি আসন পেলে ভোট কুশলীর কাজই ছেড়ে দেব। আইপ্যাকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলব। অন্য কিছু করব। তবে এই কাজে আর আসব না। বিজেপি নেতৃত্ব বারবার বলছে, তারা এ রাজ্যে দুশোর বেশি আসন পাবে। এ প্রসঙ্গে পিকের প্রতিক্রিয়া, বাংলায় তারা আসছে, এই হাওয়া তৈরি করতে চাইছে বিজেপি। মূলত তৃণমূলের অন্দরে ফাটল আর আতঙ্ক তৈরি করতেই এই কাজ করছে গেরুয়া শিবির। তবে শুধুমাত্র ফাঁকা আওয়াজ করে ভোট জেতা সম্ভব নয়। যদিও তিনি দায়িত্ব নেওয়ার পর উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির সামনে মুখ থুবরে পড়েছিল সপা-বিএসপি-কংগ্রেসের মহাজোট। কেন এমনটা ঘটেছিল, তারও ব্যাখ্যা দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,  আমি ওখানে হেরেছিলাম কারণ ওখানকার রাজনৈতিক দলগুলি আমার কথা শোনেনি। কিন্তু বাংলায় আমাকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে। আমার কাজে কোনোরকমের হস্তক্ষেপ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও যদি রাজ্যে তৃণমূল হেরে যায়, তবে বুঝবো এই কাজের জন্যে আমি যোগ্য নই। আর এই পেশা থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নেবো।