দিল্লিতে পুরনিগমের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি, জয়ী আপ ও কংগ্রেস
Connect with us

ভোটের খবর

দিল্লিতে পুরনিগমের উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি, জয়ী আপ ও কংগ্রেস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : আগামী বছরই দিল্লি পুরনিগমের নির্বাচন। তার আগে বিজেপিকে জোরধাক্কা দিয়ে দিল্লি পুরনিগমের ৫ আসনের উপনির্বাচনে বড় সাফল্য পেল আম আদমি পার্টি। রবিবারই দিল্লি পুরনিগমের (Municipal Corporation of Delhi) ৫ আসনের জন্য উপনির্বাচন হয়।

এই আসন গুলি হল কল্যাণপুরি, শালিমার বাগ, রোহিনি-সি, এবং ত্রিলোকপুরি ও চৌহান বাঙ্গার। এই পাঁচটির মধ্যে চারটি আসনই অবশ্য ছিল আপের দখলেই। তবে গত বছরের বিধানসভা নির্বাচনে এঁরা চারজনই বিধায়ক নির্বাচিত হওয়ায় এঁদের আসন শূন্য হয়। অপর আরেক আসনটি ছিল বিজেপির দখলে। এই পাঁচ আসনের মধ্যে আম আদমি পার্টি চারটি আসন পুনরায় দখল করেছে। তাৎপর্যপূর্ণভাবে পঞ্চম আসনটি গিয়েছে কংগ্রেসের (Congress) দখলে। পাঁচটি আসনের মধ্যে চৌহান বাঙ্গার আসনটি কংগ্রেসের দখলে গেলেও বাকি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। পাশাপাশি এবারে ভোটে ভোটের হার কমেছে গেরুয়া শিবিরের। উপনির্বাচনে আপ যেখানে ৪৬.১০ শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২৭.২৯ শতাংশ। কংগ্রেস নিজেদের ভোট বাড়িয়ে চলে এসেছে ২১.৮৪ শতাংশে। স্বাভাবিকভাবেই দিল্লি রাজধানীতে বিজেপির ম্যাজিক কি তাহলে ফিকে হতে শুরু করেছে, উঠছে প্রশ্ন।

Continue Reading
Advertisement