স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি সহ বেতন বৃদ্ধির দাবিতে দুই দিনাজপুরে আন্দোলনে আশা কর্মীরা
Connect with us

রায়গঞ্জ

স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি সহ বেতন বৃদ্ধির দাবিতে দুই দিনাজপুরে আন্দোলনে আশা কর্মীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা  , রায়গঞ্জ ,  ২৩ ফেব্রুয়ারি : বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল আশা কর্মীরা। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। সরকারি স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি, ২১ হাজার টাকা বেতন প্রদান, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে এদিন বিক্ষোভের পর মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মণ্ডলের কাছে ডেপুটেশন জমা দেন আশা কর্মীরা।

এরই পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও এদিন দাবি সনদ পেশ করেন তারা। অন্যদিকে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন বালুরঘাটে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর সদস্যারা। মূলত বেতন বৃদ্ধি করে মাসিক ২১ হাজার টাকা, কোভিড আক্রান্তদের ১ লক্ষ টাকা, ইপিএফ সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এর রাজ্য কমিটির সদস্য নমিতা মোহন্ত জানান, আশা কর্মীদের সরকারি স্বীকৃতির দাবিতে আমাদের আন্দোলন। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আশা কর্মীদের ২১ হাজার টাকা বেতন, ইপিএফ সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়।

Continue Reading
Advertisement