রায়গঞ্জ
বন্দর বাজারের সংস্কারে উদ্যোগী রায়গঞ্জ পুরসভা
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২২ ফেব্রুয়ারি : রায়গঞ্জের সুপ্রাচীন বন্দর বাজারের পরিকাঠামোগত উন্নয়নে উদ্যোগী হল রায়গঞ্জ পৌরসভা। সোমবার পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ব্যাবসায়ীদের সাথে আলোচনায় বসার পাশাপাশি বাজার এলাকার বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন। দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য রায়গঞ্জের প্রাচীন বাজার গুলির মধ্যে অন্যতম বন্দর বাজার। কয়েকশো ব্যাবসায়ী প্রতিদিন বিভিন্ন ধরনের ব্যাবসার কাজ করেন। রয়েছে বেশকয়েকটি গোডাউন। তবে উপযুক্ত রক্ষনাবেক্ষনের অভাবে পরিকাঠামোগত সমস্যা দেখা দিয়েছে বাজার এলাকায়। প্রতিদিন বহু মানুষ বাজার করতে আসলেও নেই কোনো স্থায়ী শৌচালয়,কিম্বা পার্কিং এর ব্যাবস্থা। বাজারের ছাউনী গুলির অবস্থাও বেশ খারাপ। বাজারের সার্বিক সংস্কারের দাবী জানিয়ে পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হন ব্যাবসায়ীরা। রবিবার বন্দর বাজার এলাকা পরিদর্শনে আসেন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। আলোচনায় বসেন ব্যাবসায়ীদের সঙ্গে। বৈঠকে অরিন্দম বাবুর সামনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যাবসায়ীরা। ঘুরে দেখেন বাজার এলাকা। অরিন্দবাবু বলেন,” পুর সভার সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে পুরসভা। কাজে কোনো দেরী হবে না। প্রাথমিক ভাবে বাজার এলাকায় শৌচালয়ের কাজ শুরু হবে। পার্কিং এর বিষয়টি ও খতইয়ে দেখা হছে। ” অরিন্দম বাবুর এদিনের সফরে খুশী স্থানীয় ব্যাবসায়ীরা।
