ভাইরাল খবর
বৈঠকে ডেকেও বাধা আশা কর্মীদের! স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ “বৈঠকে ডেকেও কেন বাধা দেওয়া হচ্ছে?”—এই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকেই রাজ্যজুড়ে উত্তেজনায় সামিল হলেন আশা কর্মীরা (Asha Workers)। পূর্বঘোষিত স্বাস্থ্যভবন অভিযান (Swasthya Bhawan Abhijan) শুরুর আগেই জেলায় জেলায় পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ ওঠে। শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে শুরু করে সেক্টর ফাইভ পর্যন্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্যসচিবের ডাকে ২১ তারিখ বৈঠকে যোগ দিতে তাঁরা কলকাতায় আসছিলেন। কিন্তু মঙ্গলবার রাত থেকেই ট্রেন ও স্টেশনে তাঁদের আটকে দেওয়া হয়। অনেককে জোর করে ট্রেন থেকে নামানো হয়েছে বলেও অভিযোগ। শিয়ালদহে পৌঁছনোর পর জিআরপি (GRP) ও আরপিএফ (RPF) বাইরে বেরোতে বাধা দেয়, ফলে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু হয়।
একাংশ কোনওরকমে সেক্টর ফাইভে পৌঁছলেও স্বাস্থ্যভবনের অদূরেই শুরু হয় পুলিশের ধরপাকড়। ব্যারিকেড ভেঙে এগোতেই ধস্তাধস্তি, আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে পুলিশের বাসে তোলা হয়। গোটা স্বাস্থ্যভবন চত্বর ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায় (Heavy Security)।
আশাকর্মীদের মূল দাবি—বর্তমানে ইনসেনটিভ মিলিয়ে মাসে সর্বোচ্চ ৫,২৫০ টাকা দেওয়া হয়, যা অপ্রতুল। তাঁদের দাবি ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন, স্বাস্থ্যবিমা (Health Insurance), মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ (Death Compensation)। দাবি না মানলে কর্মবিরতি (Work Stoppage) ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্পষ্ট করেছেন তাঁরা।
