মালদা
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ শিবির
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২১ ফেব্রুয়ারি : কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে সেলাই বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন মালতিপুর বিধানসভার নেহালপুর এলাকায় এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন প্রাক্তণ বিধায়ক আব্দুর রহিম বক্সী।
এলাকার প্রায় ২,৫০০ জন মহিলারা এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নেয়। ৬ মাস ধরে এই প্রশিক্ষণ শিবির চলবে। পাশাপাশি প্রশিক্ষণের সমাপ্তিতে মহিলাদের শংসাপত্র সহ সেলাই মেশিন প্রদান করা হবে আয়োজকদের তরফে। প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়। এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে এবং অর্থনৈতিক ক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। মালতিপুর বিধানসভা এলাকার ২,৫০০ জন মহিলাদের এই শিবিরের মাধ্যমে সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৬ মাস ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। শিবিরের শেষে প্রতিটি মহিলার হাতে শংসাপত্র প্রদান করা হবে পাশাপাশি সেলাই মেশিনও তাদের হাতে তুলে দেওয়া হবে আয়োজকদের পক্ষ থেকে। রবিবার মালতিপুর বিধানসভার নেহালপুর এলাকায় এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা হলো। আগামীদিনে বিধানসভার বিভিন্ন এলাকায় মহিলাদের স্বনির্ভর করে তুলতে এই শিবিরের আয়োজন করা হবে। তাছাড়া প্রতিবছরই এমন ধরনের শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রাক্তন বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
