দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত শিশির অধিকারী
Connect with us

রাজনীতি

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত শিশির অধিকারী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ জানুয়ারী : দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারিত হলেন সাংসদ শিশির অধিকারী। পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন অখিল গিরি। এর আগে পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ভাইস চেয়ারম্যান হয়েছেন তরুণ জানা।

শিশির অধিকারী অবশ্য দাবি করেছেন এবিষয়ে তার কিছু জানা নেই। তবে অখিল গিরি বলেন,দিঘা শঙ্করপুর ডেভলপমেন্ট অথারিটির কাজ থমকে আছে। শিশির অধিকারী সেই ভাবে কাজ করছিলেন না। সেই কারণেই তাঁকে সরানো হয়েছে৷ শুভেন্দু অধিকারীর দলত্যাগ এর সঙ্গে এই সিদ্ধান্তের কোন সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন। এদিকে রাজনৈতিক মহলের ধারণা কিছুদিন আগেই মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন ছেলে শুভেন্দু অধিকারী৷ এরপর অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূল কংগ্রেসের ৷ ঘটনার পর আরেক ছেলে সৌমেন্দুকে কাঁথি পুর প্রশাসক থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷ পরে সৌমেন্দু বিজেপিতে যোগ দেন। তবে পর্যন্ত তৃণমূলে রয়েছেন শিশির অধিকারী ও দিব্যন্দু অধিকারী৷ তা সত্ত্বেও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারীকে৷ অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের ক্রমশঃ দূরত্ব তৈরি হওয়াতেই তাঁর ডান ছাঁটা হল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷