ভরাডুবির ধাক্কায় কাঁপছে ইন্ডিয়া জোট! বৈঠকে বসছেন রাহুল-মমতা সহ শীর্ষ নেতৃত্ব
Connect with us

রাজনীতি

ভরাডুবির ধাক্কায় কাঁপছে ইন্ডিয়া জোট! বৈঠকে বসছেন রাহুল-মমতা সহ শীর্ষ নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিজেদের শক্ত ঘাঁটিতেই ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের একাধিক হেভিওয়েট শরিক দলের শোচনীয় ফলাফলের পর এবার ড্যামেজ কন্ট্রোলে (Damage Control) নামছেন শীর্ষ নেতারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং কেরলে বাম দুর্গ তথা সিপিএম (CPIM)-এর চরম ভরাডুবি হয়েছে। এমনকি তামিলনাড়ুর মানুষও ডিএমকে (DMK)-র ওপর থেকে আস্থা হারিয়ে অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকে (TVK)-র ওপর ভরসা রেখেছে। রাজ্য স্তরে শরিকদের এই নড়বড়ে পরিস্থিতির মাঝেই আগামী ৬ জুন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোট।

সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ ও নতুন রণকৌশল (Strategy) নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মধ্যে ফোনে দীর্ঘ কথা হয়েছে। এই হাই-প্রোফাইল বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন। রাজনৈতিক মহলের খবর, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ‘এসআইআর’ (SIR) কীভাবে নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলল এবং জোটের ভোটব্যাঙ্ক কাড়ল, তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত পর্যালোচনা (Review) হতে পারে।

তবে এই বৈঠককে কেন্দ্র করে জোটের অন্দরে বেশ কিছু অস্বস্তিও তৈরি হয়েছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে একসঙ্গে লড়লেও, ফলাফল প্রকাশের পর রাতারাতি সমীকরণ বদলে গেছে। কংগ্রেস আচমকাই ডিএমকে-র হাত ছেড়ে রাজ্যে জয়ী নতুন দল টিভিকে-র সঙ্গে হাত মিলিয়েছে। এর ফলে ডিএমকে ও কংগ্রেসের মধ্যে তিক্ততা চরম সীমায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ৬ জুনের বৈঠকে ডিএমকে আদৌ যোগ দেবে কি না, তা নিয়ে বড়সড় জল্পনা (Speculation) তৈরি হয়েছে। উল্টোদিকে, ‘ইন্ডিয়া’ জোটের নতুন সদস্য হিসেবে টিভিকে-র এই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। পাশাপাশি কেরলে ক্ষমতা হারানোর পর সিপিএম নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হওয়ায় তারা জোটে থাকবে কি না, তা নিয়েও তীব্র সংশয় তৈরি হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads