আপনি কি মেনে চলছেন এই নিয়ম, দেখে নিন ! নইলে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি
Connect with us

বিবিধ

আপনি কি মেনে চলছেন এই নিয়ম, দেখে নিন ! নইলে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ জানুয়ারী : যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লবের সূত্রপাত ঘটেছে হোয়াটসঅ্যাপের সূচনার পরেই। বহুজাতিক সংস্থার মিটিংয়ের গুরুতর আলোচনাই হোক, বা বন্ধুদের মধ্যে নিছক ঠাট্টা ইয়ার্কি। সবেতেই এখন গুরুত্ববহ হোয়াটসঅ্যাপ। তবে এরসঙ্গে অনেকক্ষেত্রেই এই অ্যাপের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বহুক্ষেত্রেই বিঘ্নিত হচ্ছে এই অ্যাপের নিরাপত্তা। যেকারণে এর নিরাপত্তা আরো কঠোর করতে যোগ হল নতুন নিয়ম।

এ বার থেকে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে বাতিল হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি। সাম্প্রতিক কালে এক রিপোর্ট পেশ করে এই তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক। তবে এই অ্যাপে যোগ হয়েছে নতুন বেশকিছু ফিচারও। মূলত হোয়াটসঅ্যাপে আদান প্রদান হওয়া মেসেজ, টেক্সট, ছবি, ভিডিয়ো সব কিছুই বিনিময়রত দু’জন ছাড়া অন্য কেউ দেখতে পারে না। এমনকি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও তা দেখতে পারেনা। অর্থাৎ গোটা বিষয়টি এন্ড টু এন্ড এনক্রিপটেড। তবে হোয়াটসঅ্যাপের নতুন পলিসি অনুযায়ী বলা হয়েছে, এই এনক্রিপশন অ্যাকসেপ্ট না করলে বাতিল হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিই। এমনকী পুরনো অ্যাকাউন্টকেও এনক্রিপশন অ্যাকসেপ্ট করে নিতে হবে। এই নিয়মের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন ফিচারও।এখন থেকে কোনও নির্দিষ্ট বিষয়ের উপর বা নির্দিষ্ট দিনে ব্যবহারকারীদের তথ্য জানাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে বিজ্ঞাপণ নয়,নীতিগত পরিবর্তন, ফিচার যুক্ত হলে খবর বা তথ্য জানানো হবে ব্যবহারকারীদের। এই পরিবর্তন জানানো হবে ব্যানারের মাধ্যমে। ফলে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল রাখতে চাইলে দ্রুত পালন করুন এই নিয়ম।