সংক্রমণের ভয়ে অস্থায়ী জলাধার বানিয়ে ছট পূজা রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

সংক্রমণের ভয়ে অস্থায়ী জলাধার বানিয়ে ছট পূজা রায়গঞ্জে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ নভেম্বর :   করোনা সংক্রমনের জেরে এবছর নদীতে নয়, বাড়ির ছাদে এবং স্থানীয় এলাকাতেই অস্থায়ী চৌবাচ্চা বানিয়ে ছট পুজো সারলেন রায়গঞ্জের বেশকিছু পরিবারের ছটব্রতীরা। নদী থেকে সেই চৌবাচ্চা গুলিতে জল ভর্তি করে ছট পুজোর ডালা সাজিয়ে পুজো সারলেন তারা। তাঁদের বক্তব্য, প্রতিবছরই নদী ঘাটে গিয়ে ছট মায়ের আরাধনা করা হয় হয়।

কিন্তু প্রচুর মানুষের সমাগম হওয়ার কারণে এ বছর তা অত্যন্ত বিপজ্জনক হয়ে যেতে পারে তাই স্বাস্থ্যবিধিকে মেনে সামাজিক দূরত্বকে বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নদীর ঘাটে গিয়ে পুজো করার পরিবর্তে বাড়িতেই ছট পুজো করলেন তারা। কলা গাছ লাগিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির ছাদ। এদিন ছটব্রতীরা বলেন, সূর্যাস্ত এবং পরে সূর্যোদয়ে পুজো দিয়ে শেষ হয় ছট পুজো। তাই এই কঠিন সময়ে এই প্রক্রিয়াতেই পূজো সেরে আমরা করোনামুক্ত পৃথিবীর কামনা করছি ছট মায়ের কাছে।