উত্তরবঙ্গ
কোচবিহারে মাঝরাতে বোমাবাজির তাণ্ডব! তৃণমূল নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠল। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির সামনে মাঝরাতে বোমাবাজির (Bombing) অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কোচবিহার ১ নম্বর ব্লকের ধলুয়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা (Tension) ছড়িয়েছে।
তৃণমূল নেত্রীর দাবি, রবিবার রাত আনুমানিক ১২টা নাগাদ তাঁর বাড়ির সামনে অতর্কিতে বোমাবাজি শুরু হয়। তাঁর অভিযোগ, প্রায় ১২ থেকে ১৫টি বোমা ছোড়া হয়েছে এবং এই ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা (Miscreants) সরাসরি যুক্ত। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার থানার পুলিশ। তবে বোমাবাজির সমস্ত অভিযোগ অস্বীকার (Deny) করেছে বিজেপি নেতৃত্ব।
পাল্টা অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর জনসভা (Public Meeting) সেরে ফেরার পথে তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, ওই এলাকার বুথ সহ-সভাপতি চঞ্চল পালকে বেধড়ক মারধর (Assault) করা হয়েছে এবং তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মীর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত (Damaged) হয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে এই পাল্টাপাল্টি সংঘাত কোচবিহারের আইনশৃঙ্খলার ওপর বড় প্রশ্নচিহ্ন খাড়া করল।


