ভাইরাল খবর
নবনির্বাচিত বিধায়ক ‘রত্না দেবনাথ’-এর ডেরায় হামলা! পানিহাটিতে বোমাবাজিতে আহত ৫ বিজেপি সমর্থক
ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামে (Madhyamgram) শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনা। এবার পানিহাটির (Panihati) ২ নম্বর ওয়ার্ডে বিজেপি (BJP) কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন বিজেপি সমর্থক।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে দত্ত রোড এলাকায় বিজেপি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় মোটরবাইকে (Motorbike) করে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে আচমকা পরপর বোমা (Bomb Attack) ছোড়ে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিনটি বোমার বিস্ফোরণ ঘটে এলাকায়। হামলার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
আহতদের উদ্ধার করে আরজি কর (RG Kar) ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলটি আরজি কর কাণ্ডে নিহত তরুণী ‘অভয়া’-র মা তথা বিজেপির জয়ী প্রার্থী রত্না দেবনাথের বাড়ির কাছেই হওয়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দহ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
এদিকে একই রাতে বসিরহাটে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও সামনে এসেছে। একের পর এক হামলার ঘটনায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি।


