বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ৪ জুলাই : এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর অঞ্চলের হাটখোলা দাসপাড়া এলাকায়।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা পেশায় গাড়ী চালক গোপাল দাসের বাড়ীতে শনিবার গভীর রাতে একদল দুস্কৃতি বোমা মারে বলে অভিযোগ। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ওই ব্যক্তি বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডুর নির্বাচনী প্রচারের গাড়ী চালিয়েছিলেন। সেই কারণেই তাঁর বাড়ীতে বোমাবাজি করা হয়েছে বলে অনুমান গোপাল দাসের। বোমাবাজির ফলে কেও আহত না হলেও বাড়ীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইটাহার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *