ডিজিটাল ডেস্কঃ ভারতীয় জনতা পার্টি (BJP) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, “৩৭০ ধারা রদ এবং রামমন্দির (Ram Mandir) নির্মাণের মতো বড় অর্জন হলেও অভিযান এখনও শেষ হয়নি।”
মোদি (PM Modi) আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং ‘এক দেশ এক ভোট’-এর বিষয়েও সরকার অনড়। পশ্চিমবঙ্গ (West Bengal) ও কেরলের (Kerala) রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, হিংসা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, তবুও বিজেপি কর্মীরা কখনও মাথা নত করেননি।
তিনি প্রাক্তন কংগ্রেসকে দোষারোপ করে জানান, কংগ্রেস এক পরিবারকে কেন্দ্র করে চলেছে, বিপরীতে বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় ও লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাদের সম্মান করেছে।
মোদি (PM Modi) বলেন, সিএএ (CAA) কার্যকর করা এবং তিন তালাক (Triple Talaq) বন্ধ করা দেশের জন্য সৎ চেষ্টা। তবে জনবিন্যাসের পরিবর্তন (Demographic Change) দেশের জন্য বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “একসময় দলের কর্মীরা ‘এক পা রেলে, এক পা জেলে’ থাকলেও আদর্শচ্যুত হননি। সেই লড়াই আমাদের আজও প্রেরণা দেয়।”