ট্রাম্পের নজর কারতে ইউনুসের অভিনব পদক্ষেপ! বাংলাদেশ ১৪ বোয়িং বিমান কিনতে চলেছে
Connect with us

বিশ্বের খবর

ট্রাম্পের নজর কারতে ইউনুসের অভিনব পদক্ষেপ! বাংলাদেশ ১৪ বোয়িং বিমান কিনতে চলেছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ (Bangladesh) ট্রাম্পের (Trump) মন গলানোর লক্ষ্য নিয়ে ১৪টি বোয়িং (Boeing) বিমান কিনতে যাচ্ছে। ইউনুসের অন্তর্বর্তী সরকারের (Caretaker Government) এই উদ্যোগের মূল লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র (USA) থেকে বাংলাদেশের পণ্যে শুল্ক (Tariff) কমানো।

বর্তমানে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক ২০ শতাংশ। বোয়িং চুক্তি চূড়ান্ত হলে তা ১৮ শতাংশ বা তার চেয়েও কমে আসতে পারে। প্রাথমিকভাবে বাংলাদেশ ৮টি ৭৮৭-১০, ২টি ৭৮৭-৯ এবং ৪টি ৭৩৭ ম্যাক্স৮ (737 MAX8) বিমান কিনবে। মোট খরচ ৩০–৩৫ হাজার কোটি টাকা, যা ১০–২০ বছরে পরিশোধ করা হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন (Sheikh Bashiruddin) জানিয়েছেন, বোয়িংয়ের সঙ্গে দর কষাকষি সফল হয়েছে। আগামী দিনে আরও বিমান কেনা হতে পারে। বোয়িং চুক্তি পাকা হলে ঢাকার প্রতিনিধিরা ওয়াশিংটনে (Washington) গিয়ে বাণিজ্য চুক্তিতে সই করবেন।

Advertisement
ads

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে দিয়েছিলেন। বাংলাদেশও একই সুবিধা পেতে চাইছে। বিনিময়ে বাংলাদেশ আরও বেশি মার্কিন পণ্য কিনবে ও দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাবে।

চূড়ান্ত চুক্তি হওয়ার পরই দেখা যাবে, বাংলাদেশি পণ্যের শুল্ক ভারতের চেয়ে কম হবে কি না।

Continue Reading
Advertisement